• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে নারী ও শিশু স্বাস্থ বিষয়ক অবহিতকরন কর্মশালা

27-10-16-lamp-picডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ল্যাম্প ডোমার। অনুষ্ঠানটির কারিগরি সহায়তা করে প্লান বাংলাদেশ এবং অর্থায়ন করে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বুসনিয়া প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর মেয়র আলহাজ্ব মনছুরল ইসলাম দানু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা প: প: কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়, মেডিকেল অফিসার আবু জাফর, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা সরকার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, ল্যাম্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো: আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ডোমারে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা
নীলফামারীর ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভায় অটোবাইক প্রতি এক হাজার টাকা চাদাঁ তোলার প্রতিকার চাইলেন আওয়ামীলীগ নেতা । বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে (তিন ঘন্টাবাপী ) ডোমার থানা চত্ত্বরে এ সভার আয়োজন করে ডোমার থানা ও কমিউনিটি পুলিশিং সভা।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু মারুফ হোসেন। ডোমার থানার অফিসার্স ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট,অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, সৈয়দ বীন মোর্শেদ, মিজানুর রহমান তুলু, উপজেলা যুবলীগ সম্পাদক আমিনুর রহমান রিমুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা ক্রিকেট জুয়া, রাত ১২ টার পরে অপ্রযোজনীয় ঘোরাফেরা, মিমাংসাযোগ্য মামলায় দ্রুত ফাইনাল রির্পোট দেওয়া,ওপেন হাউস ডে অনুষ্টানে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করা, বিভিন্ন ইউনিয়ন পরিষদে পর্যায় ক্রমে ওপেন হাউস ডে করা, মাদকের ডিলার ও পৃষ্টপোষকদের বার বার গ্রেফতার করা, পার্শ্ববতী পঞ্চগড় জেলা থেকে অটোবাইক চুরি করে ডোমারে আস্ত বা খুলে অটোবাইক বিক্রি বন্ধ করার অনুরোধ করেন ।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বলেন,ডোমারে হাজার হাজার অটোবাইক চলছে,প্রতিটি অটো থেকে এক হাজার টাকা চাদা তোলা হচ্ছে,এ টাকা কোথায় যাচ্ছে, এর হোতাদের আইনের আওতায় আনা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ