• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে তাজা গুলিসহ যাত্রী আটক: ম্যানেজারের মিথ্যাচার

বিমানবন্দরসিসি নিউজ: আজ শুক্রবার সকাল ৯টার দিকে নভোএয়ার উড়োজাহাজের এক যাত্রীর ব্যাগে শর্টগানের গুলি থাকায় ওই যাত্রীকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। বেলা সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ ওই যাত্রীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। অথচ ১২টা ৩৩ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার শাহিন আহমেদ মোবাইল ফোনে সিসি নিউজকে জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। ওই বিমানেই যাত্রীটি ঢাকায় চলে গেছে।
সূত্রমতে, রংপুর শহরের বাবুখাঁ এলাকার ঠিকাদার আবু আহমেদ সিদ্দিক পারভেজ তার মেয়ে, জামাতা ও নাতিসহ নভোএয়ারের সকাল ৯টা ৩০ মিনিটের একটি উড়োজাহাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। তিনি তার প্যান্টের পকেট থেকে কিছু দ্রবাদি নিরাপত্তা বিভাগের ঝুড়িতে রেখে দেন। সেখানে ওই দ্রবাদির সাথে শর্টগানের একটি কাজা কার্তুজ নজরে আসে নিরাপত্তা বিভাগের। পরে বিষয়টি উর্ধতণ কর্তৃপক্ষকে জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রসহ কার্তুজ বহন করার যথার্থ কারন জানতে ওই যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এলাকার ঠিকাদার আবু আহমেদ সিদ্দিক পারভেজ সিসি নিউজকে জানান, অস্ত্র ও গুলি আমার বৈধ। তিনি বৈধ কাগজপত্র সংবাদকর্মীদের কাছে প্রদর্শন করেন। তবে বিমানবন্দরের একটি সূত্র জানান, বৈধ কাগজপত্র ছাড়া আগ্নেয় অস্ত্র ও কার্তুজ বহনকরা অপরাধ। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে (বিকাল ৩টা) জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কার্তুজের বৈধ কাগজপত্র প্রদর্শন করেছেন তিনি। তবে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ