• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা নেই : ঢাবি উপাচার্য

%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফুটপাতের অখ্যাত লেখকদের বই থেকে করা হয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে উপাচার্য আরেফিন সিদ্দিক এ কথা বলেন।
বুধবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী বাছাইয়ে ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়।
ঢাবি উপাচার্য বলেন, আমরা একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনের যোগ্যতা যাচাই করি। আমরা যে প্রশ্ন করি তা টেক্সবুক থেকে করা হয়। কোনো গাইড বইয়ের সঙ্গে যদি তা মিলে যায় তাহলে আমাদের কিছু করার নেই। মাননীয় শিক্ষামন্ত্রী ঢাবির ভর্তিপ্রশ্ন নিয়ে যে কথা বলেছেন তার কোনো সত্যতা নেই। তিনি আমাদের কাছে স্পষ্ট করেননি যে ঢাবির ভাবমূর্তি নষ্ট করার জন্য কোন শিক্ষক তাকে এই অসত্য তথ্য দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ