• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে পিতার উপর হামলায় মাদকাসক্ত পুত্র আটক

pic-1ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলভাড়ীতে পিতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় পুলিশের হাতে মাদকাসক্ত পুত্র রেজানুজ্জামান সোহাগ (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় হামলাকারী নেশাখোর ওই যুবককে আটক করেছে পুলিশ। সে পৌরসভার স্বজন পুকুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহাতায় নবাবগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মামলার বাদি রফিকুল ইসলামের ছোট ছেলে রায়হানুর ইসলাম সাগর বলেন, তার বড়ভাই হামলাকারী একজন মাদকাশক্ত যুবক, সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাড়ীর লোকজনের সাথে রাগা-রাগি করতো, ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকার কারনে বার বার তার পিতার নিকট নেশার টাকা চেয়ে ব্যার্থ হয়ে এই ঘটনা ঘটায়।
এদিকে গ্রামবাসীরা বলছেন, হামলাকারী রেজানুজ্জামান সোহাগ এর মা স্কুল শিক্ষিকা রাজিয়া বেগম এর মৃত্যুর পর রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করে এবং সোহাগের উপর নজর দারী উঠে যায়। ফলে সোহাগ পরিবার থেকে অনেকটায় বিচ্ছিন্ন ছিল এই কারনে এই ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী জানান।

pic-2তারকাঁটা কাটার সন্দেহে বিজিবির হাতে ২ যুবক আটক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে তারকাটা কাঠার সন্দেহে বিজিবির হাতে ২ যুবক মটরসাইকেল সহ আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী ক্যাম্প এলাকার জগন্নাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার স্বরসতীপুর বুদাপাড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র মোঃ মোসলেম উদ্দিন হিরো (২৮) ও একই উপজেলার উপজেলার শাহাপুর গ্রামের মোঃ মজিবর রহমান এর পুত্র মোঃ ফেরাজুল ইসলাম (২৫)।
এই ঘটনায় শুক্রবার রুদ্রানী বিওপি ক্যাম্প ইনচার্জ হাবিলদার রেজাউল করিম বাদি হয়ে, ফুলবাড়ী থানায় ২৫ এর বি ধারায় একটি মামলা দায়ের করেন।

picদলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন
দিনাজপুরের ফুলবাড়ীতে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন বৃহস্পতিবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী দলিল লেখক সমিতির সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান, ফুলবাড়ী দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা সাব রেজিষ্টার শ্রী শংকর চন্দ্র বর্মন। শপথ পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অনান্য দলিল লেখক গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ