• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নীলফামারীসিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেণ্ট নীলফামারীতে জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক পর্যায়ের বঙ্গবুন্ধ গোল্ড কাপ টুর্ণামেন্টে ১নং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপর দিকে বালিকা পর্যায়ে বঙ্গমাতা গোল্ড কাপে  সদর উপজেলার নতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯-০ গোলে ডোমার উপজেলার চান্দখানা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দল দ’ুটির  কোচ ও অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বণিক, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নির্বাহী কর্র্মকর্তা শেখ মো. বেলায়েত হোসেন, ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, চেম্বার অব কর্মাসের সভাপতি সফিকুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী ও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওসমান গণি  উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বালক পর্যায়ে দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক দলের রিয়াল বাবু ও বালিকা পর্যায়ে সরদ উপজেলার নিতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের লাবনী আক্তার সেরা খেলওয়াড়ের ক্রেস্ট পান।
এছাড়াও  টুর্নামেন্টে বালিকা পর্যায়ে ৬ গোল দিয়ে নতিবাড়ির দলের খেলওয়াড় রাণী এবং বালক পর্যায়ে ২ গোল দিয়ে  প্রসনজিৎ সর্বচ্চো গোলদাতা  ক্রেস্ট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ