• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় সেনা সদস্যকে গলা কেটে হত্যা

আবদুর সবুর প্রামাণিক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের আলহাজ মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। সবুর প্রামাণিক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রণি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সবুর প্রামাণিকের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে শনিবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ