বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ধর্ষণের শিকার নারী রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকতেন। তিনি অভিযোগ করেছেন, গত ২৫ অক্টোবর উত্তর বাড্ডায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় রুবেল তাকে জোর করে উত্তর বাড্ডার একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় বাড্ডা থেকে সালাহউদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে বাকিদের গ্রেফতার করা হবে। আর তরুণীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সব ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝিতে রাজধানীর কুড়িল এলাকায় মাইক্রোবাসে তুলে নিয়ে এক গারো তরুণীকে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলেও এখনো দোষীদের বিচার সম্পন্ন হয়নি। ওই তরুণী একটি শপিং মলে চাকরি করতেন।