• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিঠাপুকুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সড়ক দূর্ঘটনামিঠাপুকুর (রংপুর): রংপুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুর শাপলা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ও শাপলা কোল্ডস্টোরেজ থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুর শাপলা কোল্ডস্টোরেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ বাধে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করেন।

৫ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ