• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটের কারাদন্ড

rasel-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বখাটে রাসেল গয়েশপুর গ্রামের তোবারেক মোল্লার ছেলে।
রবিববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় প্রদাণ করেন।
আদালত সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস যাবৎ সদর উপজেলার গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের বিবাহিত বখাটে রাসেল। খবর পেয়ে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রাসেলকে হাতে নাতে আটক করে।
পরে আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার এ এস আই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ