• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ইউপি নির্বাচনে আ’লীগ ১, বিএনপি ২

পার্বতীপুর ইউপি নির্বাচনসিসি নিউজ: দিনাজপুরের ৩টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের একজন এবং ধানের শীষ প্রতীকে বিএনপি’র দু’জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগের শ্রী সাবুল চন্দ্র সরকার ৭হাজার ৯শ’ ৩৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম পেয়েছেন ৫হাজার  ০৯ ভোট। বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মানিরুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ১৩ ভোট। এ ইউনিয়নে শতকরা ৮৭ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র মোঃ তছলিমুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন,৮৬৪৪ ভোট আর তার নিকটতম নৌকা প্রতীকে আওয়ামীলীগের তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৫৬৫ ভোট।
এছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র (ঘোড়া প্রতিকের) প্রার্থী সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল ৩১১৮, স্বতন্ত্র প্রাার্থী মোঃ আকরামুজ্জামান রাসেল (অটোরিস্কা প্রতীক) ১৭৬ ও ইসলামী শাসনতন্ত্র আন্দলনের প্রার্থী মেঃ মাজেদুল ইসলাম (হাতপাখা) ৯৮ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান তোবারক আলী শাহ এর মৃত্যু’র কারনে উপ-নির্বাচনে তার ভাই বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ তছলিমুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়।  এ ইউনিয়নে প্রাপ্তি ভোট ৭৯.৫৩ শতাংশ।
পার্বতীপুরে ১ নং বেলাইচন্ডি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে বিএনপি’র এআইএন হাছিবুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্থগিতকৃত কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট সংখ্যা ২৭৮৫। ভোট পড়েছে ২৩৮৫টি। এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে কৃষিবিদ নূর মোdinajpur-hachhibur-rashid-picহাম্মদ রাজা পেয়েছেন ১৫৬৫ ভোট এবং এআইএন হাছিবুর রশিদ ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৪৫ ভোট। এর আগে ৭মে অনুষ্ঠিত নির্বাচনে ৮ কেন্দ্রে এআইএন হাছিবুর রশিদ পান ৮৫০৬ ভোট এবং নূর মোহাম্মদ রাজা পান ৭১৫০ ভোট।
স্থগিতকৃত কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ভোট গ্রহণের পর ৫৩৬ ভোটে বেসরকারীভাবে এআইএন হাছিবুর রশিদ বিজয়ী ঘোষনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ