• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের ২ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বহিস্কৃত নেতাঢাকা: রাজধানীর গুলিস্তানে গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার চারদিন পর সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটির বাদী হয়েছেন শাহবাগ থানার এস আই আবদুল মান্নান। মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে প্রধান করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উচ্ছেদের ঘটনাস্থলটি পল্টন থানায় হলেও গুলি করার ঘটনা ঘটেছে শাহবাগ থানা এলাকায়। ঘটনাস্থলটি পরীক্ষা করে শাহবাগ থানায় পুলিশের পক্ষ থেকে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ঐ দুই ছাত্রলীগ নেতা তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে হকারদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ওসি আরো জানানা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে আপাতত হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
একই ঘটনায় সোমবার পল্টন থানায় হকার সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ