• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোশ্যাল মিডিয়ার নতুন প্রিয়মুখ ‘তরকারিওয়ালি’

তরকারীওয়ালীআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদের নীল চোখের চা ওয়ালা আরশাদ খানের পরে সোশ্যাল মিডিয়ার নতুন আকর্ষণে পরিণত হয়েছেন নেপালের এক নাম না জানা তরকারিওয়ালি। নেপালের সবজি বিক্রেতা এই সুদর্শনা ইন্টারনেটের নতুন সেনসেশনে পরিণত হয়েছেন।
মাত্র কয়েক সপ্তাহ আগে ইসলামাবাদের চা ওয়ালা আরশাদ খান সোশ্যাল মিডিয়ার আকর্ষণে পরিণত হন। সুদর্শন পুরুষ হিসেবে সারা বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে পরিণত হন তিনি। ভার্চুয়াল জনপ্রিয়তায় বর্তমানে মডেলিংয়ের সুযোগও পেয়ে গেছেন তিনি। ঠিক তেমন ভাবেই নেপালের এই সবজি বিক্রেতা সুন্দরী ইন্টারনেটের মন জিতে নিয়েছেন।
আরশাদ খানের মতোই এই নাম না জানা সুন্দরীর ছবি সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করে এবং তার চাহনিতে বহু মানুষের হৃদয় হারিয়েছে। নেপালের গুনডুর্ক পোস্ট জানিয়েছে, রুপচন্দ্র মহাজন গোর্খা ও চিৎওয়ানের মাঝামাঝি এলাকা থেকে তার ছবি তুলেছেন।
নতুন এই সেনসেশনে ইন্টারনেট মাতোয়ারা কেউ বলছেন, ইন্টারনেটের মানুষ তার সৌন্দর্যে বিমোহিত, সে জনপ্রিয় সেলিব্রেটিতে পরিণত হয়েছে। আবার কেউ কেউ আশা করছেন চা ওয়ালা এবং তরকারিওয়ালি মানুষকে তাদের পেশার প্রতি সম্মান প্রদর্শন করতে উদ্বুদ্ধ করতে পারবেন। আবার কেউ কেউ, পরামর্শ দিয়েছেন ইন্টারনেট সেনসেশনে পরিণত হওয়া চা ওয়ালা ও তরকারিওয়ালিকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে।
তরকারীওয়ালী
এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ