দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনের পরীক্ষায় ২ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওই দিন কোন পরীক্ষার্থী বহিষকার হয়নি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষায় ২ লাখ ১৫ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ১২ হাজার ৮১২ জন উপস্থিত ছিল। তৃতীয় দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্র্থী বহিষ্কার হয়নি তবে ওই দিন ২ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫০টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ দিয়েছে।