• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৬

আটকনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর রাতে জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের ৭৮৬ নম্বর পেইন পিলারের টুএস বরাবর প্রধানপাড়া গ্রামের স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ডোমার উপজেলার চান্দখানা গ্রামের সহিদুজ্জামানের ছেলে রেদওয়াজ্জামান প্রধান (২৫), নাছির উদ্দিনের ছেলে জুয়েল ইসলাম (৩০), মৃতঃ জমির উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (৪০), দারাজ উদ্দিনের ছেলে কাচু বাবু (৩০), মৃতঃ মমতাজ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), উপজেলার সোনারায় ইউনিয়নের সরকারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৯)। এসময় চান্দখানা গ্রামের মোখলেস উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৩৫) পালিয়ে যায়। বিজিবির চিলাহাটি কোম্পানী কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নায়েক সুবেদার মহেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে টহলরত বিজিবির দল ৭৮৬ নং পেইন পিলারের টু এস বরাবর প্রধানপাড়া গ্রামের স্কুল সংলগ্ন এলাকা থেকে ভারতে অনুপবেশের প্রস্তুতিকালে তাদের আটক করে। দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ