• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে কোটি টাকার নকল স্ট্যাম্পসহ দম্পতি গ্রেফতার

নকলগাজীপুর: গাজীপুরের মাঝুখান মধ্যপাড়া এলাকা থেকে পৌনে দুই কোট টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহ দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির গাজীপুর কার্যালয়ে সিআইডির ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মো. আবু সুফিয়ান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-বরিশাল কোতোয়ালী থানার দক্ষিণ রূপাতলী এলাকার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার ও তার স্ত্রী মাসুমা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আক্কাস উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘর তল্লাশি করে ১০ টাকা মূ্ল্যের এক কোটি ৩০ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, দুই টাকা মূল্যের ৩২ হাজার টাকার বিশেষ আঠালো স্ট্যাম্প, চার টাকা মূল্যমানের ৩০ হাজার ৪০০ টাকার জাল কোর্ট ফি, পাঁচ টাকা মূল্যের ১২ লাখ টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প, ২০ টাকা মূল্যের ১৭ লাখ ৬০ হাজার টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প ও ৫০ টাকা মূল্যের পাঁচ লাখ ৫০ হাজার টাকার দলিল ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ ফারুক হাওলাদার ও মাসুমাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ