• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকা জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে পাসপোর্টের এডি গ্রেফতার

রেজাউলসিসি নিউজ: ফেনী পাসপোর্ট অফিসের এডি রেজাউল ইসলামকে শুক্রবার সকালে রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক। তার বিরুদ্ধে নীলফামারীর জলঢাকার কৈমারী শাখা জনতা ব্যাংকর ব্যবস্থাপক থাকার সময় ২ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদুক সূত্র জানায়, পার্সপোর্ট কর্মকর্তা রেজাউল ইসলামকে শুক্রবার সকাল ৯টায় কাচারী বাজার থেকে দুদকের দিনাজপুর অফিসের সহকারী পরিচালক বীরকান্ত রায় গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ২০১১ সালে ২ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। রেজাউল ইসলাম রংপুর মহানগরীর তাজহাটের বাসিন্দা।
তিনি তখন জনতা ব্যাংকের কৈমারী শাখার ব্যবস্থাপক ছিলেন। পরে তিনি অবৈধভাবে পাসপোর্ট বিভাগের চাকরি বদল করেন। এখন ফেনী পাসপোর্ট অফিসের এডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ