দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে ভুমিকম্পজণিত দুর্যোগ পরবর্তী অগ্নিনির্বাপন, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় মহারাজা স্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওয়াদুদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজা স্কুলের সিনিয়র শিক্ষক মো. শাহিদুদ্দিন, মো. বাবুল হোসেন সরকার প্রমূখ।
সিনিয়র স্টেশন অফিসার মো. ওয়াদুদ হোসেন ভুমিকম্পজণিত পরবর্তী করনীয় বিষয়ে শিক্ষকার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশে প্রতিবছর ব্যাপক জানমালের ক্ষতিসাধিত হয়। প্রাকৃকিত দুর্যোগ আমরা প্রতিরোধ করতে পারবো না। কিন্তু একটু সচেতন হলে আমরা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারবো। এ জন্য শিক্ষার্থীসহ অন্যান্যদের এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।
পরে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সুদক্ষ কর্মীরা ভুমিকম্পজণিত দুর্যোগের সময় আটকে লোকদের উদ্ধার, অগ্নিনির্বাপন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। এ সময় মহারাজা স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্কুলের আশপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শক মহড়া প্রত্যক্ষ করেন।