চাঁদপুর প্রতিনিধি: ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র্যালিটি বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে সমাপ্ত হয়। পরে শিল্পকলা এলাকাডেমির মিলনায়তনে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
জেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, সমবায় মানে সমন্বিত শক্তি। সমন্বিত শক্তির মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য সমবায়ের উপর কর্মশালা করা অতি জরুরী এবং সকলে মিলে সেমিনার করা প্রয়োজন। বাংলাদেশে সমবায় ডিপার্টমেন্টা যদি শক্তিশালি হত, তাহলে অর্থনৈতিক ভাবেও দেশ শক্তিশালি রূপে ধারন করতো। আমাদের অনুরোধ জানাই, আপনারা দ্রুত একটি কর্মশালা করেন। সেখানে আপনাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন। যারা এর কার্যক্রমে রয়েছে তাদের নিয়ে কাজ করেন।
তিনি আরো বলেন, সমবায়কে সহযোগিতা করতে আমাদের যা সহযোগিতা করা প্রয়োজন তাই করবো। তবে কোনো অপাত্রে কিছু দেয়া হবে না। আপনাদেরকে যে ধরনের সাপোর্ট দেওয়ার আমি দিবো। জেলার মধ্যে আপনারা সমাবায়ে শ্রেষ্ঠ হয়েছেন। আপনাদের কার্যক্রমে যদি লোকশূণ্য হয়, তাহলে সেটা হতাশা জনক। আপনাদের কার্যক্রম আরো গতিশিল করেন, আমরা আপনাদের পাশে আছি।
জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অমল চন্দ্র নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ আরশ্বাদ মিয়াজী, শিক্ষীত বেকার কেন্দ্রীয় ঋণদাতা মো. নূর হোসেন শেখ, সমবায় সেন্ট্রাল প্রোফারটি লি. ইকবাল আজিজ, যুুবধারা সমবায় সমিতির সভাপতি জুলহাস উদ্দিন, সদর উপজেলা সমবায় অফিসার ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার ফারুক আলম।