ঠাকুরগাঁ: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
সদর থানার ওসি মশিউর রহমান বলেন, নারগুন পোকাতি মন্দির ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আমরা দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
উল্লেখ্য, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করে এবং পাশের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে।