জেএসসির বরিশাল বোর্ডের আজ রবিবারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ১২ই নভেম্বর একই সময়ে নেয়া হবে। আর জেডিসির এদিনের ইংরেজি দ্বিতীয় প্রথম পত্রের পরীক্ষা হবে ১৯শে নভেম্বর । নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। অভ্যন্তরীন নৌ পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিম্নচাপের কারণে সারা দেশে শনিবার থেকে বৃষ্টিপাত হচ্ছে।