সিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ভর্তি আবেদনের শেষ তারিখ আজ ৬ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৭ নভেম্বর সোমবার এবং ক্লাশ শুরু হবে চলতি নভেম্বর মাসের ১৪ তারিখে।
বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএই), বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মোকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডাস্ট্রিাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), ব্যাচেল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংরেজীতে ৪ বছর মেয়াদী এসব প্রোগ্রাম এসএসসি/এইচএসসি ও সমমান পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন বিভাগে ন্যূনতম জিপিএ-৩ (চতুর্থ বিষয়সহ জিপিএ-৭) প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিবিএ প্রোগ্রাম উভয় পরীক্ষায় ৮ বা তার অধিক জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন জানান, আধুনিক ও সুসজ্জিত ল্যাবরেটরী সুবিধা, নিরাপদ ও হল ও ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধাসহ আবাসিক হল সমৃদ্ধ ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম ঢাকার বিজয় সরণীতে অবস্থিত সামরিক জাদুঘর, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অনলাইনে www.baust.edu.bd পাওয়া যাচ্ছে। এছাড়া নির্ধারিত তারিখে নিজস্ব ক্যাম্পাস ও ঢাকার বিএফএ শাহীন কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানান তিনি।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এবং বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তিতে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।