• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: দিনাজপুরের বিরলের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. খাদিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে মির্জাপুর গ্রামের নজরুল ইসলামের মুরগীর ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত খাদিজা বেগম বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

স্থানীয় বাসিন্দা সুবল দাশ জানান, শনিবার বিকেলে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী মোছা. খাদিজা বেগম (৩৫) প্রতিবেশী মৃত ওয়াজ উদ্দীন আহমেদের ছেলে  নজরুল ইসলামের মুরগীর ফার্ম সংলগ্ন স্থানে কচু শাক তুলতে যান। এ সময় তিনি ফার্মের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। বিকেল ৫টায় প্রতিবেশীরা দেখতে পেয়ে খাদিজার লাশ উদ্ধার করে।

বিরলের রাণীপুকুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ