• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাসিরনগরের ইউএনও প্রত্যাহার

iব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে সরিয়ে দিয়েছে সরকার। সাম্প্রদায়িক সন্ত্রাস ঠেকাতে ব‌্যর্থতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অধ্যাআদেশে ব্রাহ্মণবাড়িয়ার এই ইউএনওকে প্রত‌্যাহারের নির্দেশ দেয়া হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত‌্যাহার করা হয়েছিল। তাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস‌্য মৎস‌্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত‌্যাগের দাবিও উঠেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৮ অক্টোবর শুক্রবার রসরাজ নামের এক সংখ্যালঘু যুবকের ফেসবুক পেজে ইসলাম ধর্ম অবমাননাকর ছবি ও স্ট্যাটাস আপলোড হওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও এর প্রতিবাদে আহলে সুন্নাত নামের একটি মৌলবাদী সংগঠন সেখানে প্রতিবাদ সভা আহ্বান করে। পরে ৩০ অক্টোবর রবিবার ওই সভাকে কেন্দ্র করে এক দল মানুষ উত্তেজিত হয়ে নাসিরনগর উপজেলা সদরের অধিকাংশ হিন্দুবাড়িতে হামলা চালায় ও মন্দির ভাঙচুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ