বিনোদন ডেস্ক: ভারতে পরিচালক নাগ শেখরেরনতুন ছবি ‘মস্তিগুড়ি’রশুটিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুই অভিনেতার মৃত্যু হয়েছে। অ্যাকশন দৃশ্যে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে সোমবার তাদের মৃত্যু হয়।
ছবিটির ভিলেনের চরিত্রের দুই অভিনেতা অনিল ও উদয় হেলিকপ্টার থেকে লাফ দিয়ে পানিতে পড়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। সিনেমাটির নায়ক বিজয় একই সময় লাফ দিয়েও তিনি পানি থেকে নিরাপদে উঠে আসেন।
ভারতের বেঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ছবিটির নায়কলাইফ জ্যাকেট পড়ে লাফ দিলেও ওই দুই অভিনেতা লাইফ জ্যাকেট ছাড়াই লাফ দেন।
তাদের উদ্ধারে ওই সেটের অনেকেই পানিতে নামেন। খুঁজে না পাওয়ায় পুলিশেখবর দেয়া হয়। উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে। সূত্র: এনডিটিভি