গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ভোরে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।