• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রায় প্রকাশ: ভাঙতে হবে বিজিএমইএ ভবন

bgmeaabnews24_43638সিসি নিউজ : ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণ রায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
 প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর ৩৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হলো। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
বিষয়টি নিশ্চিত করে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেছেন, রায়ে ৯০ দিনের মধ্যে এই ভবন ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন শুধু আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১১ সালের ৩ এপ্রিল এক রায়ে ৯০ দিনের মধ্যে বিজিএমই ভবন ভাঙার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ। পরে ২০১১ সালে আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ৫ এপ্রিল চেম্বার আদালত হাইকোর্টের ওই রায়ের ওপর ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেন। এরপর কয়েকবার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
পরে হাইকোর্ট ওই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পেলে রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ’র সভাপতি ২০১৩ সালের ২১ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ