• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অজয়ের ছবিতেই নায়িকা হচ্ছেন কাজল

imagesবিনোদন ডেস্ক: তিনি খবরে এসেছিলেন ‘শিপ অফ থিসিউস’ পরিচালনা করে। সেই আনন্দ গাঁধীর পরিচালিত নাটক থেকে তৈরি হচ্ছে ছবি। তাতে অভিনয় করছেন কাজল।
ছবির প্রযোজক অজয় দেবগণ। আনন্দ ছবির অন্যতম স্ক্রিনপ্লে লেখকও। শ্যুটিং কবে শুরু হবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন আপাতত। আনন্দ বলেছেন, ‘‘অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। বহুদিন আগে পরিচালিত আমার একটা নাটক থেকে ছবি তৈরি হচ্ছে, তাতে আবার কাজল অভিনয় করছেন— সেটাও কম খুশির কথা নয়!’’
কিছুদিন আগে অজয় অবশ্য নিজেই জানিয়েছিলেন তাঁর আগামী প্রযোজনার কথা। সেখানে নাকি কাজল এক আট বছরের বাচ্চার সিঙ্গল মাদার সাজবেন। অজয়ের কথা থেকে বোঝা গিয়েছিল, সেই ছবিরও দুই লেখকের একজনের নাম আনন্দ গাঁধী। ছবিটি নাকি পরিচালনা করছেন অ্যাড ফিল্মমেকার রাকেশ সাথী। আনন্দ কি সেই ছবির কথাই বলেছেন? তবে কি নিজের তৈরি নাটক থেকে ছবি তিনি নিজে পরিচালনা করছেন না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ