• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২১টি মাদরাসায় অনার্স কোর্স চালু

মাদ্রাসাসিসি নিউজ: দেশের নতুন আরো ২১টি সিনিয়র মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ২১টি সিনিয়র মাদরাসার অধ্যক্ষগণের কাছে স্ব স্ব মাদরাসার অনার্স পাঠদানের অনুমতিপত্র হস্তান্তর করেন। পূর্বে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদরাসায় ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্রালয়) মো. হেলাল উদ্দীন, মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা সাব্বিরি আহমেদ মোমতাজী উপস্থিত ছিলেন।
দেশে বর্তমানে ১২৭৪টি ফাজিল ও কামিল মাদ্রাসায় ৩ লাখ ১৮ হাজার ৩০৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। নতুন অনার্স কোর্স চালু করা ২১টি মাদ্রাসা হল কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, মাগুড়া সিদ্দিকীয় কামিল মাদ্রাসা, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা, রায়পুর কামিল মাদ্রাসা, লোহাগোড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, বরিশাল বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসা, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা, ডবলমুড়িং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নাটোর আল-মাদরাসাতুল জাম হুরিয়া কামিল মাদ্রাসা, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ