• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকহবিগঞ্জ: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ৫/৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন- এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে। পুলিশ স্থানীয় কালীমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ডাকাতদের ব্যবহৃত পাঁচটি রামদা, একটি ধারালো ছুরি, একটি গ্রিল কাটার মেশিন, একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের হামলায় এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, এসআই শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ