• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহতডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য বিভাগের কর্মী উজ্জল কুমার রায় (৪২) মারা গেছেন। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত উজ্জল ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত ক্ষেত্র মোহন রায়ের ছেলে।

উজ্জল কুমার রায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জহুরুল ইসলাম জানান, উজ্জল কুমার প্রায় ১৮ বছর ধরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুক্তিভিত্তিক ইপিআই কর্মসূচির ভ্যাকসিন পরিবহনকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, গত মঙ্গলবার দুপুরে উজ্জল কুমার রায় মোটরসাইকেলে ইপিআই কর্মসূচির ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন। পথে ডিমলা-রংপুর প্রধান সড়কের ডিমলা সদর ইউনিয়নের দেবীরডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। তখন তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তার ডান পা ভেঙে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে বিকেলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বুধবার দুপুরে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ