• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

হাবিপ্রবি’র অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ হতে ২১ ডিসেম্বর

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস’র মাধ্যমে করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত  ভর্তিচ্ছুরা আবেদন  করতে পারবে।
এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি  www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ