
নীলফামারী অফিস: নীলফামারীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নীলফামারী সার্কিট হাউস এর সম্মেলন কক্ষে জেলার ৪৫ টির মধ্যে নীলফামারী সদরের ১২ টি, সৈয়দপুরে ৭ টি, ডোমারে ৪টি, ডিমলায় ৭টি, জলঢাকায় ৯টি ও কিশোরগঞ্জে ৬টি মহিলা সমিতির মাঝে ৯ লক্ষ ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকতা নুরন্নাহার শাহজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও পৌর আ’মীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।