রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার আরো৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।
শুক্রবার ভোরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরোচারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামে স্থানীয় এক হিন্দু যুবক মুসলমানদের পবিত্র কাবাঘরের প্রতি অবমাননাসূচক এক ছবি ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ উঠে। এরপর স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার একদিন পর রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িতে হামলা করা হয়। ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত ও নির্মল দত্ত বাদী হয়ে গত ৩১ অক্টোবর (সোমবার) নাসিরনগর থানায় দুটি মামলা করেন।