
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশে তৃতীয় ধাপে ১০ টাকা কেজি দরে চাল বিতারন শুরু হলেও দিনাজপুর চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের ডিলার যুবক লীগ নেতা আলমগীর চৌধুরী সোহাগ চাল বিতরণ না করার অভিযোগ পাওয়া গেছে । চাল না পেয়ে ক্ষুব্ধ হত দরিদ্র ১০ টাকা কেজির কার্ডধারী মানুষেরা ।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার দেবীগঞ্জ বাজারে ১০ টাকা কেজি চাল বিতরণ কেন্দ্রে গিয়ে স্বল্প মুল্যে খাদ্যশষ্য বিতরণ কেন্দ্র বন্ধ থাকতে দেখা যায় ।
হত দরিদ্র কার্ডধারী আব্দুল জব্বার জানায়, চাল বিতরণ পয়েন্টে কয়েক ঘন্টা বসে থাকার পর জানতে পারি ডিলার আলমগীর চৌধুরী সোহাগ দোকানের বাহিরে সাইন বোর্ড টাঙ্গীয়ে দিয়ে চিরিরবন্দরে চলে গেছে । আমার মত অনেক কার্ডধারী বয়স্ক ব্যাক্তি ঘন্টা পর ঘন্টা বসে থেকে খালি হাতে বাড়ী চলে যাচ্ছে।
আব্দুল রহিম জানায় , শুক্রবার সকালে যে চাল বিতারণ করেছে সেই চাল ডাঙ্গা , দুঃগন্ধ যুক্ত, নিম্ম মানের এই চাল দিয়ে রান্না করে ভাত খাওয়া যায়না ।
এ ব্যাপারে আলমগীর চৌধুরী সোহাগ মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানায় যুবলীগের মিটিং এ আছি তাই শুক্রবার বিকালে চার বিতরণ বন্ধ রাখা হয়েছে ।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানায় , ১০ টাকা কেজি চাল রিতারনের সময় সকাল ৯ টার থেকে ৫ বিকাল পর্যন্ত । এ সময় চাল বিতরণ বন্ধ রাখতে পারে না । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান ।