• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পিএসসিতে ৬৬ হাজার ৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করবে

পরীক্ষামাহবুবুল হক খান, দিনাজপুর: আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। দিনাজপুর জেলায় এবার ৬৬ হাজার ৪২ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ১ হাজার ২৩৬ জন। গত বছর এ পরীক্ষায় ৬৪ হাজার ৮০৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল।
দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান জানান, চলতি ২০১৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১৩ উপজেলা হতে ৬৬ হাজার ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৬০ হাজার ৮৩২ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এইসি) ৫ হাজার ২১০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থী: কাহারোল উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ২৩১ জন এবং ইবতেদায়ীতে ৫টি কেন্দ্রে ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। খানসামা উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৯২৮ জন এবং ইবতেদায়ীতে ৬টি কেন্দ্রে ৩৩৮ জন পরীক্ষার্থী, ঘোড়াঘাট উপজেলার ৫টি কেন্দ্রে প্রাথমিকে ২ হাজার ২৪০ জন এবং ইবতেদায়ীতে ২৭০ জন পরীক্ষার্থী, চিরিরবন্দর উপজেলার ১৭টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ৩২৯ জন এবং ইবতেদায়ীতে ৪২২ জন পরীক্ষার্থী, সদর উপজেলার ১৫টি কেন্দ্রে প্রাথমিকে ৮ হাজার ৫৮৩ জন এবং ইবতেদায়ীতে ৭৫০ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৪ হাজার ৯১৫ জন এবং ইবতেদায়ীতে ৫৪০ জন পরীক্ষার্থী, পার্বতীপুর উপজেলার ২৩টি কেন্দ্রে প্রাথমিকে ৭ হাজার ৪৭২ জন এবং ইবতেদায়ীতে ৭১২ জন পরীক্ষার্থী, ফুলবাড়ী উপজেলার ১২টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৩৩৪ জন এবং ইবতেদায়ীতে ২৯৯ জন পরীক্ষার্থী, বিরল উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিকে ৫ হাজার ৪২৪ জন এবং ইবতেদায়ীতে ৩৫৫ জন পরীক্ষার্থী, বিরামপুর উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৫৪৩ জন এবং ইবতেদায়ীতে ৪০৫ জন পরীক্ষার্থী, বীরগঞ্জ উপজেলার ১৪টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ৭৭৩ জন এবং ইবতেদায়ীতে ৪৭০ জন পরীক্ষার্থী, বোচাগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৪৭৪ জন এবং ইবতেদায়ীতে ১৪৬ জন পরীক্ষার্থী ও হাকিমপুর উপজেলার ৪টি কেন্দ্রে প্রাথমিকে ১ হাজার ৫৮৬ এবং ইবতেদায়ীতে ৩২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান আরো জানান, গত বছরের চেয়ে এবারে কেন্দ্র ও ছাত্রছাত্রীর সংখ্যা দু’টিই বেড়েছে। গত বছর জেলায় কেন্দ্র ছিল ১৪০টি আর এবারে ১৪২টি। অপরদিকে গত বছর জেলায় ছাত্রছাত্রী ছিল ৬৪ হাজার ৮০৬ আর এবারে ১ হাজার ২৩৬ জন বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪২ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু এবং শেষ হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ