দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অর্ন্তভুক্ত শাখা কার্য্যালয়সমুহের নেতৃবৃন্দের সম্বনয়ে সংগঠন ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা ট্্রাক ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-২৪৫) আয়োজনে নবনির্মিত নিজস্ব ভবন প্রাঙ্গণে বিশেষ সাধারন সভা সংগঠনের সভাপতি মোজাম্মেল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নবনিবার্চিত কার্য্যকরী কমিটির সদস্যদের সাথে শাখা কার্যালয়সমুহের নেতৃবৃন্দের পরিচিতি পর্ব শেষে সংগঠনের বিশেষ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সভায় সংগঠনের শাখা কার্যালয় নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক সমস্যা ও সম্ভবনা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, শ্রমিকের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে উন্নয়নের আহবান জানান। তিল তিল করে সংগঠনের জন্য অর্জিত সম্পদের যাতে বিন্দুমাত্র ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলকে সজাগ থাকতে বলেন। নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে ভালবেসে বিগত পরিষদের নেতারা আজ নিজস্ব ক্রয় করা জমিতে সংগঠনের জন্য নতুন ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছে। এটি আমাদের জন্য গর্ব ও অহংকারের বিষয়।
নবনিবার্চিত কমিটির সাধারন সম্পাদক সাদাকাতুল বারীর পরিচালনায় বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্্রাক ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. আবুল হোসেন, বর্তমান কার্য্যকরী সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিক, সহকারী সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার কুন্ড, কোষাধক্ষ নয়েন উদ্দীন, দপ্তর সম্পাদক আব্দুর রউফ বাচ্চু প্রমুখ।