• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

pic-jhenaidah1ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত যাত্রিবাহী আলম সাধু ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) ও আমির হোসেন (৪৫) নামে ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে।  শনিবার কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে ।
নিহত আমজাদ হোসেন কোটচাদপুরের চাঁদপুর গ্রামের কেদার বিশ্বাসের ছেলে ও আমির হোসেন কালীগঞ্জের ঘীঘাটি গ্রামের বাবর আলীর ছেলে। আহতেদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিককে জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কে পাতবিলা নামক স্থানে আজ সকাল ৮ টার দিকে যাত্রী বোঝায় একটি আলমসাধুর সাথে মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নামের ১ জন নিহত হয়। আহত হয় অন্তত ৫ জন। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত আমীর হোসেনকে মৃত ঘোষনা করেন।
আহত ওপর ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ