• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে কোটি টাকার রাজস্ব আদায়

motor-sikal-picঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশের সফল অভিযানে এক বছরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে। কঠোর ভাবে এ অভিযান পরিচালিত হওয়ায় রেজিস্ট্রেনবিহীন মোটরসাইকেল চলাচল প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর নির্দেশে দেশব্যাপি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান শুরু করে প্রশাসন। আর এরই অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য সকল থানার ওসিকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। মোটর সাইকেলের মালিকরা রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ অফিসে ভিড় জমতে থাকে।
বিআরটিএর নির্ধারিত ব্যাংকে রীতিমত লাইন পড়ে যায় রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়ার জন্য।  ঝিনাইদহ জেলা ট্রাফিক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, ইন্সপেক্টর জেনারেল’র নির্দেশে ঝিনাইদহ জেলা ট্রাফিক গত বছরের এপ্রিলে মাস থেকে শুরু করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান। রেঞ্জ ডি.আই.জি এবং পুলিশ সুপারের কঠোর অবস্থানের কারনে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৩’শ ৬৪ টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৪’শ ৯৮ টাকা।
এ সাফল্য সাধারণ জনতার, যারা আইনের হাতকে শ্রদ্ধা করেছেন এবং ঝিনাইদহ জেলায়  রেজিস্ট্রেশন বিহীন সাইকেলের সংখ্যা প্রায় শুন্যের কোটায় নামিয়ে এনেছেন।
জেলা ট্রাফিক পরিদর্শক আরো বলেন,  এই অভিযানের ফলে একদিকে যেমন বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। এছাড়া মোটর সাইকেলের মাধ্যমে যে সব অপরাধ সংঘটিত হতো সেটা অনেকাংশে কমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ