• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মৌলভীবাজারে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

moulvibazar-news-12-11-2016-1মৌলভীবাজার প্রতিনিধি: দেশের চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ যুবমৈত্রী মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রথ্যাত কবি ও সাংবাদিক কমরেড সৌমিত্র দেব টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড ইমতিয়াজ সাগ্নিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মশাহিদ আহমদ চুন্নু, যুব যুবমৈত্রী পৌর সভাপতি কমরেড জিয়াউর রহমান বাবলু, পৌর সম্পাদক কমরেড মাহমুদ এইচ খান, শ্রমিক নেতা কমরেড বুলবুল দেব।
প্রধান অতিথির বক্তব্যে সৌমিত্র দেব বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশে আবার কি করে সাম্প্রদায়িক হামলা হয়? মুক্তিযোদ্ধের  চেতনা বুকে ধারণ করে এই দেশের যুব সমাজকে সচেতনতার সাথে সামাজিকভাবে এর প্রতিরোধ করতে হবে। যুবকরা পারেনা এমন কাজ কম আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের শান্তি রক্ষায় কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের এই প্রজন্মেও জনপ্রিয় সংগীত শিল্পি ও সুরকার কেবি খান বিজয়, এমপিএল তারকা ঈশানা আরেফিন, ফোক সম্রাট জাবেদ আহমদ, নিলয় ও স্থানীয় শিল্পিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ