• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংবাদিক আঃ মজিদ খাঁ’র আকুতি

press-conf-picদিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা ছন্দমালা স্মরণিকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল মজিদ খাঁ ও তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম দিনাজপুর প্রেসক্লাবে তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা কাউন্টার মামলার হয়রানির প্রতিবাদে ও মামলা হতে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তারা এ দাবী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঃ মজিদ খাঁ বলেন, ২০১৫ সালে ১ অক্টোবর তারিখে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ডিগ্রী কলেজ রোডে রেল লাইনের উপরে আমার পুত্র মোঃ সোহেল খাঁর সাথে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে মৃত শেখ লালন ফকিরের স্ত্রী মোছাঃ জামিরন খাতুন, তাঁর পুত্র জামান শেখ, মোঃ কামাল শেখ ও মোঃ আলামিন শেখ এবং স্বামী-মোঃ জামাল শেখের স্ত্রী মোছাঃ রুমানা বেগম, মোঃ কামাল শেখের স্ত্রী মোছাঃ তসলিমা বেগম, মোঃ আনিসুর রহমানের স্ত্রী মোছাঃ তসলিমা বেগম ও স্টেশন পাড়া ঠোঙ্গাপট্টি এলাকার মজিবর রহমানের পুত্র মোঃ আনিসুর রহমান আমার পুত্র মোঃ সোহেল খাঁকে বেধড়ক মারধর করে এবং আমার বাড়ীতে এসে আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে।
এ হামলার ব্যাপারে আমি নিজে বাদী হয়ে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করি। যার নং- ৫১১৫, তাং-০১-১০-২০১৫। পরবর্তীতে এ বিষয়ে সেতাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সালিশ বৈঠকের জন্য উভয় পক্ষকে ডাকেন। বিষয়টি সালিশ বৈঠকে আলোচনা হলেও কোন প্রকার সুরাহা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পরবর্তীতে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত আমাদের হুমকি-ধুমকি প্রদর্শন করায় গত ০৬-১০-২০১৫ তারিখে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩  (বোচাগঞ্জ) আঃ মজিদ খাঁ’র স্ত্রী মোছা রহিমা বেগম নিজে বাদি হয়ে আরো একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৭৬সি/১৫, তারিখ- ০৬-১০২০১৫। বর্তমানে আমাদের ২টি মামলাই বিচারাধীন রয়েছে। গত ০১-১২-২০১৫ তারিখে বিবাদীরা আদালতে হাজির হয়ে মুচলিকা (বন্ড) প্রদান করে। যার ধারা নং- ১০৭/১১৪/১১৭/(৩) মামলা রুজু করা হয় যার নং- ৩৭০।
পরবর্তীতে আসামীরা নিজেদের অপকর্ম ঢাকতে এবং উক্ত মামলা হতে বাঁচার জন্য সুকৌশলে গত ৩১-১০-২০১৬ইং তারিখে আমাকে আসামীকে একটি মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে তিনি তদন্ত সাপেক্ষে উক্ত মিথ্যা মামলা হতে অব্যাহতি প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ