• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঝিনাইদহে ছেলের নির্যাতনে থানায় মা

amena-begumঝিনাইদহ প্রতিনিধি: বাবা-মা সন্তানদের উপর ভরসা করে শেষ বয়সে একটু আরাম আয়েশে থাকতে চায়। কিন্তু সেই সন্তান যখন মাদকাসক্ত হয়ে পিতা-মাতার উপর নির্যাতন চালায় তখন তাদের স্বপ্নে ভাঙন ধরে। সন্তানের জন্য সারাক্ষণ দুঃচিন্তায় থাকতে হয় তাদের। নেশাগ্রস্ত সন্তানের নির্যাতন সইতে না পেরে বাবা-মা অতিষ্ঠ হয়ে কখনো পুলিশের আশ্রয় নেয়। কেউ বা সন্তানকে নেশার পথ থেকে ফিরিয়ে আনতে থানায় লিখিত অভিযোগ করেন।
মহেশপুর উপজেলার রূপদাহ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আমেনা বেগম নেশাগ্রস্থ ছেলে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ রবিউলকে ধরতে অভিযান চালায়। কিন্তু পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগে মা আমেন বেগম (৬০) জানান, মাত্র ২ মাস আগে তার স্বামী আব্দুর রাজ্জাক মারা যায়। এরপর থেকে নেশার টাকা জোগাড় করতে স্বামীর রেখে যাওয়া একমাত্র বসত ভিটা বিক্রির জন্য মা’কে শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছে রবিউল।
নির্যাতন সইতে না পেরে ঝিনাইদহের মহেশপুর থানায় অভিযোগ করেন তিনি। বড় মেয়েটি স্বামীর সাথে ঢাকাতে বসবাস করছে। অন্য মেয়েটি প্রতিবন্ধী, তাকে নিয়ে স্বামীর ভিটাতে খেয়ে না খেয়ে কোনরকম দিন কাটছে তার।
থানায় অভিযোগ ও পুলিশ ধরতে যাওয়ার খবরে রবিউল তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নেশাগ্রস্ত ছেলের নির্যাতন থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ