নীলফামারী প্রতিনিধি: জাতীয় বেতন স্কেলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নীলফামারী জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগন।
বুধবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার উদ্যেগে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশ করে আন্দোলনরত শিক্ষকগণা।
সমিতির জেলা শাখার সভাপতি আবু মূসা ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি আজাহারুল ইসলাম, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৩২ বছর যাবত বিনা বেতনে চাকুরী করে আসছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল।
দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বেতনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে।
বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষকদের সরকার উল্লেখ্য করে বক্তরা বলেন‘ দীর্ঘ দিনের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
সমাবেশ শেষে একই দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের মাধ্যমে একটি স্মারক লিপি দেন সমিতির নেতাকর্মীরা।