• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাঁওতালদের ওপর পুলিশের গুলি: হাইকোর্টে রিট

1479291922সিসি নিউজ: গাইবান্ধায় সাঁওতালদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে কোন কর্তৃত্ববলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়েছে-এই প্রশ্নেও রুল জারির আবেদন জানানো হয়েছে।
বুধবার বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থা হাইকোর্ট সংশ্লিষ্ট  শাখায় রিট দায়ের করে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও সাহেবগঞ্জ সুগারমিলের ডেপুটি জেনারেল ম্যানেজারকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, সাঁওতালরা বাংলাদেশের নাগরিক। তারা নিতান্তই অসহায়। এতটাই অসহায় যে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। সাঁওতালদের পূর্ব পুরুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিল। আজ তাদেরকেই ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে।
রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জে আই খান পান্না বলেন, বিশেষ কিছু রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেয়া যাবে না। তাদের জানমালের যথাযথ নিরাপত্তা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ