লালমনিরহাট: কান্না করার অপরাধে জেহাদী হোসেন নামে ৩ মাসের এক সন্তানকে গলাটিপে হত্যা করেছে প্রতিবন্ধী এক মা। বুধবার(১৬নভেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত জেহাদী হোসেন বড়াইবাড়ি কলতারপাড় গ্রামের আবু হাসান ইনছেনা বেগম দম্পত্তির একমাত্র ছেলে।
পলাশী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, ভুমিহীন আবু হাসান ঢাকায় রিক্সা চালায়। তার একমাত্র সন্তান জেহাদীকে নিয়ে ওই বাড়িতে থাকত মানসিক প্রতিবন্ধী স্ত্রী ইনছেনা বেগম(২৩)।
বুধবার(১৬নভেম্বর) সকালে জেহাদী কান্না করায় ক্ষিপ্ত হয়ে মানসিক প্রতিবন্ধী ইনছেনা তার সন্তানকে মুখে কাপড় ভরায়ে হত্যা করে পাশ্বের একটি নালায় পুতে রাখে। এরপর ইনছেনা বেগম সন্তানের খোজ চেয়ে চিৎকার করলে স্থানীয়রা খোজা-খুজির এক পর্যায়ে বাড়ির পাশ্বের নালায় পুতে রাখার শিশুটির পা দুইটি দেখতে পায়। তবে ঘাতক মা ইনছেনাকে তার বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা।