ফেনী: ফেনী পৌরসভার রামপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব।
শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল জানান, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে র্যাবের একটি দল যায়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। র্যাবও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধে দুজন ডাকাত নিহত হয়।
ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ২টি সাটারগান,৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।