• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২৪২৮

পরীক্ষাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনে ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন  ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার জানান, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৬০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৩৭২ জন উপস্থিত ও ১৫১০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৯৪ জন ও ছাত্রী ৬১৬ জন।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৫ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২২৬ পরীক্ষার্থী উপস্থিত ও ৯১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৬৪১ জন ছাত্র ২৭৭ ন ছাত্রী। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
এদিকে পরীক্ষা চলাকলিন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা দিনাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দিব্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাঁদের সাথে ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় এবারে ৬৬ হাজার ৭ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৬০ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এইসি) ৫ হাজার ১৪৪ জন।
জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ