• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সড়ক দূর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শুকরু রায় (২২) নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সোয়া ২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের সদর উপজেলার লক্ষীতলা বাজারের নিকট এই দূর্ঘটনা ঘটে। নিহত শুকরু রায় সদর উপজেলার পাঁচকুড় গ্রামের সুবেন চন্দ্র রায়ের ছেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওয়াদুদ হোসেন জানান, দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ধানভর্তি একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৯৭৮) বাইসাইকেল আরোহী শুকরু রায়কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলে হাসপাতালে পাঠিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী মো. দুলাল হোসেন জানান, বাইসাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় লাশটি ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানান দুলাল হোসেন।
স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু হামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ