• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে বিএনপির বিক্ষোভ

chilmari-bnp-21-11-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ শেষে একই এলাকায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, থানাহাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক, যুবনেতা মিঠুন, তাইবুর, ছাত্রনেতা বাবু প্রমুখ নেতৃবৃন্দ।

রোগীর নয় রিপ্রেজেন্টেটিভের সেবায় ডাক্তার
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আঃ সালামের বিরুদ্ধে রোগী সেবা না করে অফিস সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভদের নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। জানাগেছে,স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৫ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে কাগজে-কলমে রয়েছেন ৫জন ডাক্তার। তারা পালাক্রমে ডিউটি করলেও অধিকাংশ সময়ে রোগীরা ভোগান্তির শিকার হয়ে ফেরত চলে যাচ্ছেন। সরেজমিনে সোমবার ১১টা থেকে ১২ টা পর্যন্ত দেখা যায় আউটডোরে প্রায় দেড় শত রোগী সেবা নিতে আসলে আঃ হামিদ নামের একজন সেকমো দায়সাড়াভাবে তাদের বিদায় দিয়ে রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসে থাকেন অপর সেকমো নাজমুল উপস্থিত ছিলেন না। অপরদিকে জরুরী বিভাগে ডাঃ সালাম জেনারেল ও হেল্থকেয়ারসহ কয়েকটি কোম্পানীর রিপ্রেজেন্টেটিভদের দিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এসময় এ প্রতিনিধি অসুস্থতা বোধ করায় নিজ শরীরের প্রেসার মাপাতে চাইলে ডাঃ সালাম ওয়ার্ড বয় সাইফুলকে প্রেসার মাপার জন্য ইঙ্গিত দিয়ে নিজ কার্যে ব্যাস্ত হয়ে পড়েন। হাসপাতালে অন্য কোন ডাক্তার চোখে পড়েনি। রিপ্রেজেন্টেটিভদের সাথে সাক্ষাতের সময় জানতে চাইলে ডাঃ সালাম বলেন,দুপুর ১টার পর তাদের সময় দেয়া হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ রেজিনা বেগম বলেন,অফিস সময়ে রিপ্রেজেন্টেটিভদের হাসপাতালে প্রবেশ এবং তাদের সময় দেয়ার ব্যাপারে অফিসিয়ালী চিঠি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ