• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৬৫ বছর বয়সী বাছিরন

base_1479716693-06সিসি ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রথম বেঞ্চে বসে পরীক্ষা দিতে দেখা গেল বয়সের ভারে ন্যুব্জ এক পরীক্ষার্থীকে। চামড়ায় ভাঁজ পড়েছে। প্রশ্ন বুঝে খাতায় উত্তর লেখায় ব্যস্ত মেহেরপুরের ৬৫ বছরের বৃদ্ধা বাছিরন নেসা। তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার অংশ নিয়েছেন।

বাছিরন নেসার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। তিনি হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বড় নাতি এবার অনার্স ফাইনাল দেবেন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান জানান, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী পরীক্ষার্থী বাছিরন।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, বাছিরন নেসা পরীক্ষা দেবেন, এটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে ওই স্কুলের প্রধান শিক্ষক প্রথমে ভয় পেয়েছিলেন। মনে করেছিলেন, বিষয়টায় বিরক্ত হবেন শিক্ষা কর্তৃপক্ষ। কিন্তু শোনামাত্রই আমরা বাছিরনের পরীক্ষায় অংশ নেয়ার সমস্ত প্রস্তুতি শেষ করতে নির্দেশ দিই। কারণ বাছিরনের এমন অদম্য ইচ্ছার দৃষ্টান্ত দেশের বয়স্ক শিক্ষা কার্যক্রমকে উত্সাহ জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ