• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

chilmari-photo-22-11-16হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : পরীক্ষা হলেও থাকছে শিক্ষার্থীদের টেনশন পরীক্ষার হল যে ঝুকিপূর্ন ভবন। তবুও নেই কতৃপক্ষের টেনশন। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীরা আসছেন পরীক্ষা হলে। ঝুকিপূর্ন ভবনে পরীক্ষা দিতে। ভয় থাকলেও সেই কথা বলার নেই তাদের সাহস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও উদাসিনতার কারনে চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসপি) পরীক্ষা অনুষ্ঠিত কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের থানাহাট এ.ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ঝুকিপূর্ন ভবনের কয়েকটি রুমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিলেও দেখার যেন কেউ নেই। এতে চিন্তি হয়ে পড়েছে অভিভাবক সহ সচেতন মহল।
জানা গেছে, অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী (পিএসপি) পরীক্ষার থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চিলমারী উপজেলার সদরে অবস্থিত থানাহাট এ.ইউ পাইলট উচ্চ বিদ্যালয় একটি ভবন দীর্ঘদিন থেকে মারাতœক ঝুকির্পূণ হয়ে পড়েছে। তবুও অন্তহীন সমস্যা ও দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে ঝুকির্পূণ ও জরার্জীন ভবনে চলছে চলতি পিএসপি পরীক্ষা। এতে করে যে কোন মূহুর্তে বড় কোন দুর্ঘটনার শিকার হতে পাড়ে কোমলমতি শিক্ষার্থীরা বলে মন্তব্য করছেন শিক্ষকরা। কিন্তু বিষয়টি জানার পরও কতৃপক্ষ তা আমলে না নেয়ায় আতংকিতভাবে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও কোন ফল হয়নি। পরীক্ষা চলাকালীন সময়ে সরেজমিন ঘুরে দেখা গেছে, ফ্লোর ও দেয়াল স্যাতস্যাতে অবস্থা। ছাদের বিভিন্ন স্থান থেকে প্লাষ্টার খসে পড়ছে। ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে বড় ফাটল। কোন কোন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতায় প্লাষ্টার খসে পড়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে অভিভাবক মহল স্কুল কর্তৃপক্ষকে জানালেও তাদের যেন কিছু করার নেই। বিভিন্ন এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে অত্যান্ত ঝুকিপূর্ন ভবনে। পরীক্ষা দিতে আসা ফরিয়া খাতুন, মমতাজসহ বেশ কিছু শিক্ষার্থী জানান আমাদের কি করার আছে এই ভবনে সিট পড়েছে । তারা আরো জানায় একে তো পরীক্ষার টেনশন তার উপর জীবনের ভয় এই নিয়ে কি পরীক্ষা ভালো ভাবে দেয়া যায়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফাউর নাহার বলেন আমার কি করার আছে বারবার কতৃপক্ষকে জানানো হলেও কোন ফল হচ্ছে না। ভবনটি ঝুকিপূর্ন শিকার করে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন রুম সংকট থাকার কারনে উক্ত ভবনে পরীক্ষা নেয়া হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন ঝুকিপূর্ন ভবনের বিষয়টি আমার জানা নেই। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক অফিসার আরিফুল্লাহ ব্যস্থ আছেন বলে ফোনটি কেটে দেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন ঝুকিপূর্ন ভবনের বিষয়ে আমার জানা নেই তবে আমি এব্যাপারে শিক্ষা অফিসারসহ সংশিষ্টদের অবহিত করবো এবং সরেজমিন ঘুরে প্রয়োজনীও ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ